ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘কল্পিত প্রেমিকা’ তৈরির মজাদার আইডিয়া নিয়ে ইন্টারনেটে ভাইরাল জাপানি শিল্পী

আকাশ নিউজ ডেস্ক :

জাপানি আলোকচিত্রী ও লেখক কেইসুকে জিনুশি ইন্টারনেট দুনিয়ায় এক নতুন আলোড়ন তুলেছেন। ৩৯ বছর বয়সী এই শিল্পী অভিনব কৌশলে প্রপস, উইগ এবং ডিজিটাল ম্যাজিকের সাহায্যে এমন কিছু ছবি তৈরি করেছেন, যা দেখে মনে হবে তিনি তার ‘কল্পিত প্রেমিকা’-র সঙ্গে অসাধারণ মুহূর্ত কাটাচ্ছেন। তার এই সৃজনশীলতা ইন্টারনেট ব্যবহারকারীদের মুগ্ধ করেছে।

নিশিনিপ্পন শিমবুন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নারীদের কোমল ও চকচকে হাতের মতো দেখতে জিনিসে আমি নিজের হাতে ফাউন্ডেশন লাগাই, নেইলপলিশ ব্যবহার করি এবং একটি স্ক্রাঞ্চি পরাই। এতে সত্যিই একটি বাস্তবসম্মত ছবি পাওয়া যায়।

মুসাশিনো আর্ট বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র ও ভিজ্যুয়াল আর্টসে ডিগ্রিধারী জিনুশি জানান, একাকী ভ্রমণের সময় একটি নারীর মূর্তির পাশে ছবি তোলার পর এই আইডিয়া তার মাথায় আসে। তখনই বুঝলাম, পুরোপুরি নিজের মতো করে সুখী দম্পতির ছবি তৈরি করা সম্ভব, বলেন তিনি।

জিনুশির পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। একা থাকা পুরুষদের জন্য তার ছবিগুলো যেন একটি উদাহরণ, কীভাবে নিজের ‘সুখী ফটো স্টোরি’ তৈরি করা যায়। তার এসব সৃজনশীল ফটোগ্রাফি নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে যার নাম ‘Fantasy Girlfriend’। বইটিতে কল্পিত প্রেমিকার সঙ্গে দেখা করা থেকে বিয়ে এবং পরিবার শুরু করার কাহিনি চিত্রায়িত হয়েছে।

যদিও অনেকেই তার সৃজনশীলতাকে সাধুবাদ জানিয়েছেন, তবে কিছু সমালোচক এটিকে জাপানের ওটাকু সংস্কৃতি ও সামাজিক নিঃসঙ্গতার প্রতিফলন বলে মনে করছেন। তাদের মতে, এমন কর্মকাণ্ড একাকীত্বের অনুভূতিকে আরও বাড়িয়ে তুলতে পারে।

এমন ভাইরাল ট্রেন্ড শুধু জাপানেই নয়, চীনের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মেও দেখা যাচ্ছে। সেখানে একজন নারী তার হাতে রং করে “প্রেমিকের” ত্বকের রঙের ছাপ তৈরি করেছেন। আবার কেউ কেউ সিলিকন পেশি ব্যবহার করে পুরুষ সঙ্গীর উপস্থিতি বোঝানোর চেষ্টা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘কল্পিত প্রেমিকা’ তৈরির মজাদার আইডিয়া নিয়ে ইন্টারনেটে ভাইরাল জাপানি শিল্পী

আপডেট সময় ১২:০০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪