ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলা, মন্ত্রী নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলে শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রী ও প্রভাবশালী হাক্কানি পরিবারের সদস্য খলিল হাক্কানি নিহত হয়েছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কাবুলে শরণার্থী মন্ত্রণালয়ের কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, “দুর্ভাগ্যবশত শরণার্থী মন্ত্রণালয়ে একটি বিস্ফোরণ ঘটেছে এবং কয়েকজন সহকর্মীসহ মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি নিহত হয়েছেন।”

খলিল হাক্কানি ছিলেন জালালউদ্দিন হাক্কানির ভাই, যিনি দুর্ধর্ষ গেরিলা বাহিনী হাক্কানি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছিলেন। তালেবানের দুই দশকের প্রতিরোধ যুদ্ধের সময় আফগান ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলার জন্য পরিচিত এই হাক্কানি নেটওয়ার্ক।

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির চাচা ছিলেন খলিল হাক্কানি। মার্কিন ও ন্যাটো নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর বিরুদ্ধে দুই দশকের যুদ্ধ শেষে ২০২১ সালে কাবুলের নিয়ন্ত্রণ নেয় এবং সরকার গঠন করে তালেবান।

এরপর আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। সহিংসতাও কমেছে। তবে আইএসআইএস-খোরাসান নামে পরিচিত জঙ্গি গোষ্ঠী আইএসের একটি আঞ্চলিক শাখা সক্রিয় রয়েছে এবং নিয়মিত বন্দুক ও বোমা হামলা চালাচ্ছে।

গতমাসে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে একটি মাজারে বন্দুক হামলা চালানো হয়। এতে অন্তত ১১ জন নিহত হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, অজ্ঞাত বন্দুকধারীরা প্রদেশের শাহর কোহনা (পুরনো শহর) অঞ্চলের নাহরিন জেলার একটি মাজারের ভেতরে গুলি চালায়।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে মধ্য আফগানিস্তানে আইএসের একটি হামলায় ১৪ জন নিহত এবং ৬ জন আহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আফগানিস্তানে মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলা, মন্ত্রী নিহত

আপডেট সময় ০৭:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪