ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন রূপে আসছেন জায়েদ খান

আকাশ বিনোদন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ জায়েদ খান গত জুলাই থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর আর দেশে ফেরেননি তিনি। এবার যুক্তরাষ্ট্রের একটি বাংলা সংবাদমাধ্যমে উপস্থাপক হিসেবে যোগ দিয়েছেন তিনি।

জানা গেছে, নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন তিনি। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই চিত্রনায়ককে।

বিষয়টি নিশ্চিত করে জায়েদ খান বলেছেন, ‘বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। এই প্রতিষ্ঠানটির সঙ্গে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই-ও জড়িত আছেন। তাদের সঙ্গে কাজ করতে পারব, বিষয়টি আমার জন্যই আনন্দের।’

জায়েদ খান আরও বলেন, ‘প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। বিষয়টি ভেবেও আমি খুব এক্সাইটেড, একইসঙ্গে নার্ভাসও। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জায়েদ খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এমন পরিস্থিতিতে দেশে না ফিরে বরং বিদেশেই রোজগারের নতুন পথ খুঁজে নিলেন আলোচিত-সমালোচিত এই চিত্রনায়ক।

প্রসঙ্গত, ২০০৬ সালে বড়পর্দায় অভিষেক হলেও অভিনয়ের চেয়ে বরং পর্দার বাইরে নানা কাণ্ডের জন্যই আলোচিত জায়েদ খান। কখনো শিল্পী সমিতির নির্বাচন নিয়ে উচ্চবাচ্য করে ভাইরাল তো কখনো আবার ডিগবাজি দিয়ে হাসির খোরাক হয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন রূপে আসছেন জায়েদ খান

আপডেট সময় ১০:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪