ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গোলান মালভূমির বাফারজোন দখলে নিল ইসরায়েল

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার অস্থিরতার সুযোগে এবার গোলান মালভূমির বাফার জোনের সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘোষণা দিয়েছেন।

নেতানিয়াহু জানিয়েছেন, গোলানে ইসরায়েল অধিকৃত এলাকা থেকে বাফার জোনে এবং আশপাশের কমান্ডিং অবস্থানগুলোতে ঢোকার জন্য তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু আরও জানিয়েছেন, ইসরায়েল নিজেদের সীমান্তে কোনো শত্রু বাহিনীকে অবস্থান নিতে দেবে না বলেও জানান তিনি।

১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সমঝোতা চুক্তি হয়। তাতে সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিপর্যয়কর হয়ে উঠেছে বলে ঘোষণা দেন তিনি।

যুক্তরাজ্যভিত্তিক একটি যুদ্ধবিষয়ক পর্যবেক্ষক সংস্থা বলেছে, শনিবার সিরিয়ার সেনারা কুনেইত্রা প্রদেশে তাদের অবস্থানগুলো থেকে সরে যায়। কুনেইত্রা প্রদেশের অংশ বিশেষ ওই বাফার জোনের ভেতরে পড়েছে।

গতকাল রোববার পাঁচটি সিরীয় গ্রামের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়িতে অবস্থান করতে বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড

গোলান মালভূমির বাফারজোন দখলে নিল ইসরায়েল

আপডেট সময় ০৭:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪