ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

পরীমনি–বুবলীর দ্বন্দ্ব, ৯ মাস পর মুখ খুললেন নায়িকা পরীমনি

আকাশ বিনোদন ডেস্ক :

চিত্রনায়িকা পরীমনি ও শবনম বুবলীর মধ্যে চলতি বছরের মার্চে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধ শুরু হয়। ঢাকাই ছবির আলোচিত দুই অভিনেত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত ছেলের জন্মদিনে বুবলীর ফেসবুকে আপলোড করা একটি ভিডিওকে ঘিরে। পরীমনির দাবি ছিল, তার দেখাদেখি একই রকম ভিডিও বানিয়েছেন ববুলী।

ফেসবুকে বুবলীর পোস্ট করা ভিডিও দেখে পরীমনি লিখেছিলেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’ ছেলে পদ্মর জন্মদিনে আবেগঘন ভিডিও বার্তা দিয়েছিলেন নায়িকা। পরী হয়তো ভেবেছিলেন, সেই বার্তাই কপি করেছেন বুবলী।

এরপরই পালটা পোস্ট দিয়ে বুবলী লিখেছেন, ‘পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে।’

পরীমনি ও বুবলীর দ্বন্দ্ব ফেসবুকে সীমাবদ্ধ ছিল। দুজনে এ নিয়ে সামনাসামনি কোনো কথা বলেননি। তবে একটা সময়ে বুবলীর বড় বোন একসময়ের গায়িকা নাজনীন মিমি ইঙ্গিতপূর্ণ কথা বলেন পরীমনিকে ঘিরে। তারপর পরীমনিও তেলে–বেগুনে জ্বলে ওঠেন, ফেসবুকে আরও কথা বলেন।

বেসরকারি এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নয় মাস আগের সেই প্রসঙ্গ ওঠতেই পরীমনি বলেন, ‘আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগুষ্টি নিয়ে আমার গলা চেপে ধরবেন!’

পরীমনি আরও বললেন, ‘বুবলীর বোনকে তো আমি চিনতামই না। উনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সঙ্গে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত। আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নাই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।’

বুবলীর সঙ্গে পরীমনির সম্পর্কের তিক্ততা যখন সামনে আসে, তখন অনেকে ভেবেছিলেন অপু বিশ্বাস ইন্ধন জোগাচ্ছেন।

এ প্রসঙ্গে পরীমনি বললেন, ‘অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে (হাসি)।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নীরবতা ভাঙলেন শ্রাবন্তী

পরীমনি–বুবলীর দ্বন্দ্ব, ৯ মাস পর মুখ খুললেন নায়িকা পরীমনি

আপডেট সময় ০৯:১৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪