ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দামেস্কে ইরানের দূতাবাসে হামলা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার রাজধানী দামেস্ক বিদ্রোহীদের দখলে যাওয়ার পর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, দামেস্কে অবস্থিত ইরানের দূতাবাসে হামলা চালানো হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দূতাবাসে ক্ষতির চিত্র এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার কাসেম সোলাইমানির ছেঁড়া পোস্টার দেখা গেছে। সোলাইমানি সিরিয়ার আসাদ সরকারের সমর্থনে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী তৈরি করেছিলেন। ২০২০ সালে বাগদাদ বিমানবন্দরে এক মার্কিন বিমান হামলায় তিনি নিহত হন।

আসাদ সরকারের পতনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের দীর্ঘদিনের সমর্থন কাঠামো ভেঙে পড়েছে। মার্কিন এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, সিরিয়ায় বিদ্রোহীদের বিজয়ে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের কৃত্রিম প্রভাব ধ্বংস হয়েছে।

এর আগে, গত ১৪ মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের দুই গুরুত্বপূর্ণ সহযোগী হিজবুল্লাহ ও হামাস বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। সিরিয়ায় আসাদ সরকারের পতনের ফলে ইরান তাদের আরেক প্রধান মিত্র হারাল।

আসাদের পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি হতে পারে। ইরান দীর্ঘদিন ধরে আসাদ সরকারকে সহায়তা করে আসছিল। কিন্তু সিরিয়ার বিদ্রোহীদের বিজয়ের ফলে ইরানের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা মধ্যপ্রাচ্যে ইরানের দীর্ঘমেয়াদি প্রভাবের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। একই সঙ্গে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দামেস্ক যাওয়ার ফলে নতুন রাজনৈতিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দামেস্কে ইরানের দূতাবাসে হামলা

আপডেট সময় ০৭:১৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪