ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

‘পুষ্পা ২’ দেখতে গিয়ে নারীর মৃত্যু, আইনি ঝামেলায় আল্লু অর্জুন

আকাশ বিনোদন ডেস্ক :

ভারতে চলছে ‘পুষ্পা ২’ ঝড়। দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত এই সিনেমা দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শক। এমন উন্মাদনার মধ্যেই গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের এক সিনেমা হলে ‘পুষ্পা ২’ দেখতে গিয়ে প্রাণ হারান এক নারী, আহত হন তার ছেলে।

এই হতাহতের ঘটনাকে কেন্দ্র করে আইনি ঝামেলায় পড়েছেন আল্লু অর্জুন। প্রেক্ষাগৃহ মালিক এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এমন পরিস্থিতিতে নিহত ওই নারীর পরিবারকে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) সহায়তার ঘোষণা দিয়েছেন আল্লু অর্জুন।

প্রসঙ্গত, হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে ৯টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারের আয়োজন ছিল। সেখানে সিনেমাটি দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী নামের ওই নারী। অস্বাভাবিক ভিড়ের কারণে তার ১৩ বছর বয়সি ছেলে শ্রীতেজ দম বন্ধ হয়ে জ্ঞান হারান।

আর্থিক সহায়তার পাশাপাশি ওই আহত শিশুর চিকিৎসার সব ব্যয়ভারও বহন করবেন বলে জানিয়েছেন আল্লু অর্জুন। নিজের এক্স হ্যান্ডেলে এসব জানিয়ে পোস্ট করেন এই তারকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

‘পুষ্পা ২’ দেখতে গিয়ে নারীর মৃত্যু, আইনি ঝামেলায় আল্লু অর্জুন

আপডেট সময় ১০:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪