ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় পার্টি হলো জাতীয় বেইমান : হাসনাত আবদুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা শুনেছি জাতীয় পার্টি বলেছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নাকি দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে। অথচ ফ্যাসিবাদকে সহযোগিতাকারী জাতীয় পার্টি হচ্ছে জাতীয় বেইমান। নতুন বাংলাদেশে জাতীয় পার্টি কীভাবে এ ধরনের কথা বলার দুঃসাহস পায়?

শনিবার বিকালে কুমিল্লার লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই বিপ্লবের বীর সেনানীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা বিরুদ্ধে যে গণ-অভ্যুত্থান তার ক্রেডিট আমরা সকলে যার যার অবস্থান থেকে নিব। কিন্তু ক্রেডিট নিতে গিয়ে যেন আমরা দেশের স্বার্থে কোনো ধরনের আপস না করি- তা খেয়াল রাখতে হবে। যত বাধাই আসুক গণতন্ত্র, ভোটের অধিকার ও রাজনীতির অধিকার ফিরে দেওয়ার জন্য কেউ যদি আন্দোলনে নাও থাকে, বৈষম্যবিরোধী আন্দোলন এসব অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবে। টেকনাফ থেকে তেতুলিয়া-রূপসা থেকে পাটুরিয়া এক ইঞ্চি জায়গাও ফ্যাসিবাদকে ছাড় দেওয়া হবে না।

হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদের জনক শেখ হাসিনার রাতের ঘুম হারাম করে দিতো যে জেলা সে জেলা হচ্ছে কুমিল্লা। যে জেলাকে নিয়ে শেখ হাসিনা সবচেয়ে ভয়ে থাকতো তার নাম কুমিল্লা। কুমিল্লার সন্তানরা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে তার যে জায়গা সেই ভারতে পাঠিয়েছে। এই মাদার অব ট্যেরর ভারতে গিয়েও দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদেরকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকবে হবে। ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে, আর কখনো যেন ফ্যাসিবাদ মাথাছাড়া দিয়ে উঠতে না পারে।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় সদস্য সচিব রিফাত রশিদ, তরিকুল ইসলাম, নুসরাত তাবাসসুম, কুমিল্লা জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা আলহাজ। সেলিম মাহমুদ, জামায়াত নেতা জমিরুল ইসলাম, জয়নাল আবেদীন, বিএনপি নেতা বেলাল রহমান মজুমদার, সাংবাদিক নেতা মনির আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আন্দোলনে নিহত লাকসাম-মনোহরগঞ্জের তিন শহীদ পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে লাকসাম-মনোহরগঞ্জের সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাতীয় পার্টি হলো জাতীয় বেইমান : হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ০৭:৪৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪