ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাহরুখের সমর্থন বা সাহায্যের প্রয়োজন নেই: অভিজিৎ

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড বাদশা শাহরুখ খানের কণ্ঠে অভিজিৎ ভট্টাচার্যের গান মানেই সফল। একটা সময় বলিউডে শাহরুখের কণ্ঠে পর পর গান গেয়েছিলেন বাঙালি গায়ক। কিন্তু তার পরে হঠাৎ ছন্দপতন। একটা সময়ের পরে শাহরুখের জন্য আর প্লেব্যাক করেননি অভিজিৎ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে মুখ খুললেন গায়ক। আত্মসম্মানের জন্যই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

গায়ক বলেছেন, ‘আত্মমর্যাদা ক্ষুণ্ন হলে মনে হয়, ‘যথেষ্ট হয়েছে’। আমি তো শাহরুখের জন্য গান গাইনি। আমি নিজের কাজের জন্য গেয়েছি। কিন্তু একটা সময়ে দেখলাম চা-পরিবেশককেও কৃতিত্ব দেওয়া হচ্ছে। কিন্তু গায়ককে সেই সম্মান দেওয়া হচ্ছে না। তখন আমি ভাবলাম, ‘কেন তোমার কণ্ঠে গান গাইব?’

ভবিষ্যতে শাহরুখের জন্য নিজের কণ্ঠে দেবেন অভিজিৎ? এই প্রসঙ্গে অভিজিৎ বলেন, “এমন নয় যে, শাহরুখের সঙ্গে আমার সম্পর্ক ভেঙে গেছে। কিন্তু শাহরুখ এখন আর মানুষ নেই। ও এখন বিরাট মাপের তারকা। নিজেও হয়ত জানেন না, কোথায় পৌঁছে গেছেন। তাই তার থেকে আমি আর কী-ই বা আশা করব? আমি যেমন ছিলাম, তেমনই রয়ে গেছি।’

‘আমি নিজের মতো করে এগিয়েছি। আমি শাহরুখের চেয়ে ৫-৬ বছরের বড়। ও প্রায় ৬০ পেরিয়েছি। আমিও ষাটোর্ধ্ব তাই কারও ক্ষমা চাওয়ারই প্রশ্ন উঠছে না। দু’জনেরই আত্মসম্মান বোধ রয়েছে। আমাদের জন্ম তারিখও পর পর। তাই আমার ওর সমর্থন বা সাহায্যের প্রয়োজন নেই।’

কিছু দিন আগে মুম্বাই শহরে অনুষ্ঠান করে গেলেন আমেরিকার পপ তারকা ডুয়া লিপা। ডুয়া তার গান ‘লেভিটেটিং’-এর সঙ্গে মিলিয়ে দেন শাহরুখের ‘বাদশাহ’ ছবির গান ‘উয়ো লড়কি যো সবসে অলগ হ্যায়’। করতালিতে ভরিয়ে দিয়েছিল দর্শক। ছবিতে গানটি গেয়েছিলেন অভিজিৎ। কিন্তু সর্বত্র ডুয়ার সঙ্গে শুধুই শাহরুখের জয়জয়কার হচ্ছে। কোথাও তার নামের উল্লেখ নেই। এই বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিজিৎ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহরুখের সমর্থন বা সাহায্যের প্রয়োজন নেই: অভিজিৎ

আপডেট সময় ০৮:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪