ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনা কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ প্যারাগুয়ের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে এক নিম্নপদস্থ চীনা কূটনীতিকের ভিসা বাতিল করে তাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই কূটনীতিক তাইওয়ানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্বিবেচনার জন্য আইনপ্রণেতাদের প্ররোচিত করার চেষ্টা করেছেন। খবর রয়টার্সের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন চীনা কূটনীতিক শু ওয়েই। অন্যদিকে, প্যারাগুয়েতে তাইওয়ান দূতাবাস অভিযোগ করেছে, তিনি প্যারাগুয়েতে অনুপ্রবেশ করে চীন-তাইওয়ান সম্পর্ক দুর্বল করার চেষ্টা করেছেন।

অবশ্য শু ওয়েইর হস্তক্ষেপমূলক কাজ সম্পর্কে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়। তবে তিনি ইউনেস্কোর একটি বৈঠকে চীনা প্রতিনিধিদলের সঙ্গে প্যারাগুয়েতে এসে ভিসার শর্ত লঙ্ঘন করেছেন বলে দাবি করা হয়েছে। দেশ ছাড়ার জন্য তাকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।

প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক ও কারিগরি বিষয়ক উপমন্ত্রী হুয়ান বাইয়ার্ডি বলেন, চীনের দূত অন্য একটি এজেন্ডা নিয়ে এসেছিলেন। তিনি এমন অভ্যন্তরীণ রাজনীতি করতে এসেছিলেন, যা যথাযথ ছিল না।

প্যারাগুয়ের কংগ্রেসে রেকর্ড করা শু ওয়েইর একটি বক্তব্য পেয়েছে রয়টার্স। ওই রেকর্ডের ভিত্তিতে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, তাইওয়ানের বদলে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানান তিনি।

শু ওয়েই বলেছেন, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলে আয় বাড়বে, ব্যয় কমবে, ফলে সঞ্চয় বৃদ্ধি পাবে। আমার এ সফরের উদ্দেশ্য হলো প্যারাগুয়ের মানচিত্রে একটি বিশাল ফাঁকা স্থান পূরণ করা। সেই ফাঁকা স্থান হলো পিপল’স রিপাবলিক অব চায়না।

তিনি আরও বলেন, চীন ও তাইওয়ানের মধ্যে বাছাই করার কোনও সুযোগ নেই।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

তাইওয়ানের দীর্ঘদিনের কূটনৈতিক মিত্র প্যারাগুয়ে। ফলে দেশ থেকে চীনে শস্য রফতানিতে তারা বাধার সম্মুখীন হয়ে থাকে। প্যারাগুয়ে হলো দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ, যেটি তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে।

চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে তার নিজের অঞ্চল বলে দাবি করে। অন্যদিকে, তাইপে বেইজিংয়ের এই সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে। কেবল জনগণই এই দ্বীপদেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রাখে বলে দাবি করে থাকে সরকার।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বর্তমানে আরেক মিত্র দেশ পালাউ সফরে আছেন। তিনি প্যারাগুয়ের সরকার ও জনগণের গণতন্ত্রের প্রতি দৃঢ় অবস্থানের প্রশংসা করে বলেছেন, চীনের হুমকি ও প্রলোভন কোনও নতুন বিষয় নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনা কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ প্যারাগুয়ের

আপডেট সময় ০৭:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪