ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অভিষেকের সঙ্গে প্রেম গুঞ্জনের মাঝেই নতুন সঙ্গী পেলেন নিমরত

আকাশ বিনোদন ডেস্ক :

‘দসভি’ সিনেমায় অভিনয় করার পর অভিষেকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বলিউড অভিনেত্রী নিমরত কৌরের। আর এর জের ধরেই সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে অভিষেকে সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে।

অনেকের ধারণা, এই সম্পর্কের কারণেই নাকি অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যে তৈরি হয় দূরত্ব। তবে এই প্রেম গুঞ্জন নিয়ে অভিষেক বা নিমরত কেউই মুখ খুলছেন না। বরং প্রশ্ন উঠলেই এড়িয়ে যাচ্ছেন এসব বিতর্ক।

ঠিক এরই মাঝে নিমরত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নতুন সঙ্গীর ছবি শেয়ার করলেন। যার সঙ্গেই আজকাল বিকালে চায়ের আড্ডা জমছে অভিনেত্রীর।

নিমরত তার ইনস্টাগ্রামে একটা স্টোরি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, বিড়ালের সঙ্গে বসে রয়েছেন তিনি। আর সেই পোস্টেই লিখলেন, ‘বাড়ি ফিরলাম। চায়ের সঙ্গীর সঙ্গে বসে রয়েছি।’

সদ্য ‘সিটাডেল হানি বানি’ সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন নিমরত। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি জুনিয়র বচ্চনের সঙ্গে সম্পর্কের কথা না বললেও নিজের প্রেম জীবন নিয়ে কথা বলেন অভিনেত্রী।

তিনি জানিয়েছেন, ‘আমি সিঙ্গেল। কোনও সম্পর্কে নেই।’ পাশাপাশি সিঙ্গেল মেয়েদের ঘুরতে যাওয়ার বিষয়ে পরামর্শও দিয়েছেন তিনি। এদিকে সম্প্রতি বচ্চন পরিবার ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, ‘অভিষেক বর্তমানে অন্য অনেক কিছু নিয়ে সমস্যায় রয়েছেন।’

অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যে চিড় ধরার খবর নতুন নয় এর মাঝেই নতুন গুঞ্জন, অভিষেক বচ্চনের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নিমরত কৌর। এর আগে অভিনেত্রীর নাম জড়িয়েছিল রবি শাস্ত্রীর সঙ্গে। নেটপাড়াতেও ঐশ্বরিয়া রাই এবং নিমরত কৌরের তুলনা টেনে আলোচনা-সমালোচনা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিষেকের সঙ্গে প্রেম গুঞ্জনের মাঝেই নতুন সঙ্গী পেলেন নিমরত

আপডেট সময় ০৭:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪