ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত, বাংলাদেশে নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গত ২ ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য পাঠানোর আহ্বান জানান। এজন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। তিনি বলেন, বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত।

এ সময় দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে, তা ষড়যন্ত্র মোকাবিলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে বলে মনে করেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে উত্তেজনা নেই। তবে বাংলাদেশ নিয়ে ভারত যে অপপ্রচার চালাচ্ছে, তার জবাব সবাই একসাথে দেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত, বাংলাদেশে নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১২:৩৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪