ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাবেক প্রেমিককে পুড়িয়ে মারলেন নার্গিস ফাখরির বোন আলিয়া

আকাশ বিনোদন ডেস্ক :

সাবেক প্রেমিক ও তার বর্তমান প্রেমিকাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে ভারতীয় অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরির বিরুদ্ধে। নিউইয়র্কে গত মাসে এমন একটি ঘটনায় গ্রেফতার করা হয়েছে আলিয়াকে।

জানা গেছে, ৪৩ বছর বয়সী আলিয়া মার্কিন নাগরিক। নিউইয়র্কের কুইনস এলাকাতেই তার জন্ম। সেখানেই থাকতেন তিনি। আট বছরের ছোট এডওয়ার্ড জ্যাকবস নামে এক তরুণের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক ছিল আলিয়ার। বছর খানেক আগে সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু বিষয়টি মানতে পারছিলেন না আলিয়া।

অভিযোগ, সাবেক প্রেমিক নতুন করে সম্পর্কে জড়িয়েছেন জেনেই প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হয়ে ওঠেন আলিয়া। গত ২ নভেম্বর জ্যাকবসের বাড়িতে আগুন লেগে যায়। সেসময় ওই বাড়িতে ছিলেন তার বর্তমান প্রেমিকা অ্যানাস্টাশিয়া স্টার ইটেইনও।

এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, সে দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বাড়িতে ঢুকে আসেন আলিয়া। চিৎকার করে বলতে শুরু করেন “আজ তোমাকে মরতেই হবে।” জ্যাকবসের বাড়িতে উপস্থিত ওই ব্যক্তির দাবি তিনি আলিয়াকে জানিয়েছিলেন, জ্যাকবস ঘুমাচ্ছেন। কিন্তু সে কথায় কর্ণপাত করেননি আলিয়া। চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশী এক নারীও বেরিয়ে আসেন।

ততক্ষণে বাড়িতে আগুন লাগিয়ে ফেলেছেন আলিয়া। প্রতিবেশী ও বন্ধুরা এসে জ্যাকবস ও তার প্রেমিকাকে উদ্ধারের চেষ্টা করলেও লাভ হয়নি। পরে তাদের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে দু’জনের।

জ্যাকবসের মায়ের দাবি, সম্পর্ক ভেঙে যাওয়ার পরও নানা অজুহাতে তার ছেলের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন আলিয়া। নিয়মিত হুমকিও দিতেন। এ দিকে আলিয়ার মা জানিয়েছেন, তার মেয়ে নির্দোষ। অত্যন্ত ভাল মনের একজন মানুষ। এমন কাজ নাকি তিনি করতেই পারেন না!

‘রকস্টার’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে আত্মপ্রকাশ নার্গিস ফাখরির। তার পর একে একে ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ম্যায় তেরা হিরো’, ‘হাউসফুল’, ‘আজহার’-এর মতো ছবিতে দর্শকের মন কেড়েছেন অভিনেত্রী। কিন্তু, অভিনয় ক্যারিয়ারে যে বিরাট সাফল্য পেয়েছেন, এমনটা নয়। তাই মাঝে আমেরিকায় ফিরে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাবেক প্রেমিককে পুড়িয়ে মারলেন নার্গিস ফাখরির বোন আলিয়া

আপডেট সময় ০৯:০২:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪