ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাকে হত্যার অভিযোগে গ্রেফতার সাদের জামিন নামঞ্জুর

আকাশ জাতীয় ডেস্ক :

বগুড়ায় মাকে হত্যার অভিযোগে ছেলে সাদ বিন আজিজুর রহমানের জামিন আবেদন না মঞ্জুর করেছেন বগুড়ার আদালত। পুলিশের তদন্তে মায়ের হত্যায় সাদের সংশ্লিষ্টতা না পাবার পর পরিবার তার জামিন আবেদন করেছিল।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) শুনানি শেষে সেই আবেদন নামঞ্জুর করেছেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকার আদালত।

এর আগে গত ১০ নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নিজ বাড়িতে উম্মে সালমা নামের এক গৃহবধূকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখে খুনিরা। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য উম্মে সালমার স্বামী আজিজুর রহমান ও তার ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানকে আটক করে র‍্যাব।

পরে র‍্যাব জানায়, সাদ হাত খরচের টাকা না পেয়ে নিজেই তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। পরে মায়ের হত্যা মামলায় তিন দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয় সাদকে। এরপর পুলিশ তদন্তে নিশ্চিত হয় মায়ের হত্যায় সম্পৃক্ততা নেই সাদের। ১৫ নভেম্বর এই হত্যাকাণ্ডের ঘটনায় উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা এবং তার দুই সহযোগী মোসলেম ও সুমন চন্দ্র রবিদাসকে গ্রেফতার করে পুলিশ।

পরে দুই দফায় ওই তিনজন আদালতে ১৬৪ ধারায় উম্মে সালমাকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। মাকে হত্যায় ছেলের জড়িত থাকার কোনও প্রমাণ পায় নি পুলিশ এমন তথ্যের পর রবিবার সাদের জামিন আবেদন করে পরিবার। বৃহস্পতিবার সেই জামিন শুনানি শেষে সাদের জামির নামঞ্জুরের আদেশ দেয় আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাকে হত্যার অভিযোগে গ্রেফতার সাদের জামিন নামঞ্জুর

আপডেট সময় ০৮:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪