ঢাকা ১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের আনাস

আকাশ জাতীয় ডেস্ক :

কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থী হাফেজ আনাস মাহফুজ। ১২ বছর বয়সী হাফেজ আনাস ছোটদের হিফজুল কোরআন প্রতিযোগিতা বিভাগ ‘সিগারুল হুফফাজ’ (৮-১২ বছর) থেকে প্রথম হয়েছে। তার মামা মুফতি মামুন আবদুল্লাহ কাসেমী পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজক দেশটির ধর্ম মন্ত্রণালয়। এ বছর দেশটি ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে। কুয়েতের ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত প্রতিযোগিতাটি ১৪ নভেম্বর শুরু হয় এবং ১৯ নভেম্বর শেষ হয়। প্রতিযোগিতায় বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীরা অংশ নেয়।

প্রতিযোগিতার তিন বিভাগে অংশ নেয় বাংলাদেশের প্রতিযোগীরা। আনাস ছাড়াও এবারের কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল হাফেজ সালেহ আহমাদ তাকরীমও। সে ‘কিবারুল হুফফাজ’ (অনূর্ধ্ব-১৯) বিভাগে অংশ নেয়। এছাড়া, কিরাত বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশি কারি আবু জর গিফারি।

হাফেজ আনাস ঢাকার মারকাজুল ফয়জুল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী। এই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী আগেও একাধিক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। তাদের মধ্যে রয়েছে হাফেজ মুয়াজ মাহমুদ ও সালেহ আহমাদ তাকরীম।

আনাসের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের উলপুর গ্রামে। তার বাবা মাওলানা মাহফুজ মুত্তালিব কাতার প্রবাসী।

তিনি কাতারের সরকারি ইমাম। দুই ভাই ও এক বোনের মধ্যে আনাস সবার বড়। আনাসের মা শাহনাজ পারভিন নিজেও একজন হাফেজা ও মাদ্রাসার শিক্ষিকা। মূলত মায়ের কাছেই তার হিফজ শুরু হয়। এরপর ফরিদপুর, মাদারীপুর ও নেত্রকোনার বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়া করে সে।

আনাস বর্তমানে মারকাজুল ফয়জুল কোরআন মিরপুরে অধ্যয়নরত। হাফেজ আনাস একটি আলেম পরিবারের সন্তান। তার দাদা মাওলানা আবদুল মুত্তালিব (রহ.) একজন বিশিষ্ট বুজুর্গ এবং নানা মাওলানা ইয়াকুব একজন খ্যাতিমান আলেম। আনাসের বোনও একজন হাফেজা।

হাফেজ আনাস পিএইচপি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩-এ তৃতীয় হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের আনাস

আপডেট সময় ০৭:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪