ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হামাসের হাতে জিম্মিদের মুক্তিতে ৫০ লাখ ডলার ঘোষণা নেতানিয়াহুর

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে জিম্মি নাগরিকদের মুক্তির জন্য ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি যারা বন্দি ইসরাইলিদের মুক্ত করতে সহায়তা করবে তাদের যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে বেরিয়ে আসার পথও খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সংক্ষিপ্ত গাজা সফরে যান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানেই তিনি এ পুরস্কার ঘোষণা দেন। খবর আলজাজিরার।

এ সময় নেতানিয়াহু বলেন, যুদ্ধ শেষ হয়ে গেলেও হামাস আর কখনও গাজা শাসন করবে না। ইসরাইলি বাহিনী হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, যারা এই যুদ্ধবিধ্বস্ত উপত্যকা ছাড়তে চান, আমি তাদের উদ্দেশে বলছি, যদি কেউ আমাদের কাছে বন্দিদের এনে দেয় তাহলে সে নিজের এবং তার পরিবারের জন্য নিরাপদে এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় খুঁজে পাবেন। আমরা প্রত্যেক জিম্মির জন্য ৫০ লাখ ডলার দেব।

তিনি বলেন, পছন্দ আপনাদের কিন্তু ফলাফল একই হবে। আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনব।

ইসরাইলের তথ্য মতে, গাজায় হামাসের হাতে এখনও ১০১ বন্দি রয়েছে। যদিও তাদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ এখন মারা গেছে বলে মনে করে তারা।

ইসরাইলে জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকদের অব্যাহত গণবিক্ষোভের মধ্যে এই পুরস্কারের ঘোষণা দিলেন নেতানিয়াহু। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু যেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হন যাতে তাদের প্রিয়জনেরা মুক্তি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হামাসের হাতে জিম্মিদের মুক্তিতে ৫০ লাখ ডলার ঘোষণা নেতানিয়াহুর

আপডেট সময় ০১:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪