ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বলিউড নিয়ে সিরিজ নির্মাণের ঘোষণা শাহরুখ-পুত্র আরিয়ানের

আকাশ বিনোদন ডেস্ক :

তার নায়ক হওয়া নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। বোন সুহানা খান এরই মধ্যে অভিনয়ে পা রেখেছেন। কবে তার বড়পর্দায় অভিষেক হয়, তা নিয়ে কৌতূহলের পারদ চড়ছিল। তবে শাহরুখ-পুত্র আরিয়ান খান সে পথে হাঁটলেন না। ক্যামেরার সামনে নয়, বরং পর্দার আড়ালে কাজের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে তার।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সামাজিক মাধ্যমে নেটফ্লিক্স ইন্ডিয়া এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, আরিয়ান খানের পরিচালনায় বলিউডের রঙিন দুনিয়া অন্যভাবে ধরা দেবে এই ওটিটি প্ল্যাটফর্মে।

সিরিজটি যৌথভাবে প্রযোজনা করছে নেটফ্লিক্স এবং শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

সিরিজের প্রেক্ষাপট, কীভাবে একজন আউটসাইডার বলিউডের চাকচিক্যে ভরা দুনিয়ায় নিজের জায়গা করে নেয়। এতে বেশ কয়েকজন বড় তারকার ক্যামিও দেখা যেতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮।

ছেলের নতুন সিরিজের ঘোষণা দিয়ে শাহরুখ খান সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আপনাদের জন্য নতুন একটি সিরিজ নিয়ে আসতে পেরে আমরা উচ্ছ্বসিত। এই সিরিজে সিনেমার গ্ল্যামারাস দুনিয়াকে একেবারেই ভিন্ন আঙ্গিকে দেখা যাবে। আর একজন আউটসাইডার হিসেবে সফল হতে কি করতে হয়, সেটাও এতে উঠে আসবে।

এর আগে নেটফ্লিক্সের সিরিজ ‘আর্চিস’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয় শাহরুখ-কন্যা সুহানার

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বলিউড নিয়ে সিরিজ নির্মাণের ঘোষণা শাহরুখ-পুত্র আরিয়ানের

আপডেট সময় ১০:১৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪