ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১৬ তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে মামুনুর রশিদ (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানার ওসি একেএম মঈন উদ্দিন জানান, মামুন গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্বজনরা জানান, মামুনুর রশিদ বগুড়া সদর উপজেলার শেকেরকোলা ইউনিয়নের তেলিহারা দক্ষিণপাড়া গ্রামের আবদুর রহিম মন্ডলের ছেলে। তিনি নোয়াখালীর চাঁটখিলে এসিআই ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার পদে কর্মরত ছিলেন। সেখানে তার সঙ্গে স্ত্রী ও একমাত্র ছেলে থাকতেন। রশিদ গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন তাকে খুঁজছিলেন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়। তিনি সোমবার বিকালের দিকে বগুড়া শহরের মাটিডালি এলাকায় মাহথির হোটেলে ওঠেন। রাত ১০টার দিকে বাহিরে যান। আবার রাত ১২টার দিকে ফিরে আসেন। রাত ৪টার দিকে হোটেল ছেড়ে দেন। এরপর সেখান থেকে ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬তলায় উঠেন। দু’বার চেষ্টায় ব্যর্থ হওয়ার পর ভোর ৫টার দিকে তৃতীয় বার তিনি নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, মামুন সোমবার ১০টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তিনি ১৭ তলা ভবন থেকে রেলিং ধরে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাকে সেখান থেকে বের করে দেন। ভোরে এসে আবার তিনি ১৬ তলা থেকে লাফ দেন।

বগুড়া সদর থানার ওসি একেএম মঈন উদ্দিন জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে স্ত্রী ও সন্তান নোয়াখালীর চাঁটখিল থেকে রওনা দিয়েছেন। তাৎক্ষণিকভাবে মামুনুর রশিদের আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। তার কোন ঋণ ছিল কী না বা পারিবারিক অশান্তি সম্পর্কে কেউ কিছু বলতে পারছেননা। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা বাড়াল বেইজিং

১৬ তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৮:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪