ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাহ্মণবাড়িয়ার আবাসিক হোটেল থেকে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় যুবলীগ নেতার আবাসিক হোটেল থেকে তপন ঘোষ নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন ওই হোটেলের ম্যানেজার।

মৃত তপন ঘোষ (৪৫) মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার কবুতর খোলা গ্রামের দুলাল চন্দ্র ঘোষের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইদন মিয়ার মালিকানাধীন স্থলবন্দর এলাকায় সীমান্ত আবাসিক হোটেলে গত ১৭ নভেম্বর একটি রুম ভাড়া নেন তপন। সোমবার রাতে কোনো এক সময় হোটেলের সিলিং ফ্যানে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। মঙ্গলবার সকালে হোটেলের ম্যানেজার কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ছবির উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজারকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ার আবাসিক হোটেল থেকে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪