ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোটের প্রচারে গিয়ে অসুস্থ গোবিন্দ

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা গোবিন্দর সময়টা খুব খারাপ যাচ্ছে। মাসখানেক আগে তার পায়ে গুলি লেগেছিল। হাসপাতালে কিছুদিন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। আজ জানা গেছে, আবারও অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেতা।গতকাল (১৬ নভেম্বর) রাজনৈতিক প্রচারণায় বেরিয়েছিলেন গোবিন্দ। হঠাৎ বুকে ব্যথা অনুভব করছিলেন এই অভিনেতা। সঙ্গে সঙ্গেই বাড়ির দিকে রওনা দেন তিনি। গোবিন্দ মহারাষ্ট্রের জলগাঁওয়ে শিবসেনা-বিজেপি-এনসিপি জোটের হয়ে ভোটের প্রচারণায় যোগ দিয়েছিলেন তিনি।

চলতি বছর শিবসেনায় যোগ দিয়েছেন গোবিন্দ। শনিবার মিছিলের মাঝপথে হঠাৎ অস্বস্তি শুরু হয় তার। সামান্য ব্যথাও অনুভব করেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। কোনো রকম ঝুঁকি না নিয়ে তখনই বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন গোবিন্দ।
পরিবার সূত্রে আরও জানা গেছে, বুকে অস্বস্তি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গোবিন্দকে তখনই চিকিৎসার জন্য মুম্বাই নিয়ে যাওয়া হয়। তবে তিনি এখনো হাসপাতালে কি না সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো জানানো হয়নি।

গত অক্টোবর মাসে কলকাতায় যাওয়ার কথা ছিল গোবিন্দর। কিন্তু সকালে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার আগেই বাড়িতে দুর্ঘটনা ঘটে যায়। তার লাইসেন্স করা পিস্তল হাত থেকে পড়ে গুলি লাগে তার পায়ে। হাঁটুর নিচে গুরুতর জখম হয়। প্রচুর রক্তক্ষরণও হয়েছিল। হাসপাতালে নিয়ে গেলে ৮-১০টি সেলাই দিতে হয়েছে। তিন দিন পর সেখান থেকে ছাড়া পান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভোটের প্রচারে গিয়ে অসুস্থ গোবিন্দ

আপডেট সময় ০৯:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪