ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আদালতে আটকে গেল কাতালুনিয়ার স্বাধীনতার উদ্যোগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্বাধীনতার ঘোষণার উদ্যোগ নিতে কাতালান পার্লামেন্টের সোমবারের অধিবেশনে স্থগিতাদেশ জারি করেছে স্পেনের সাংবিধানিক আদালত।আদালত বলেছে কাতালান পার্লামেন্টের এই ধরণের উদ্যোগ হবে ‘সংবিধানের লঙ্ঘন’। এর আগে রবিবারের গণভোটের প্রক্ষিতে স্বাধীনতার ঘোষণা না দিতে কাতালুনিয়ার সরকারকে হুঁশিয়ার করেছিলেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়।

কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন্ত এর আগে ইঙ্গিত দিয়েছিলেন চলতি সপ্তাহের শেষে কিংবা পরের সপ্তাহের শুরুতে আসতে পারে কাতুনিয়ার স্বাধীনতার ঘোষণা। মাদ্রিদের কেন্দ্রিয় সরকার নয়, কাতালুনিয়ারই সোশালিস্ট পার্টির বিরোধিতায় এলো পার্লামেন্ট অধিবেশনের উপর আদালতের এই স্থগিতাদেশ। কাতালুনিযার সরকারকে পার্লামেন্ট অধিবেশনে স্বাধীনতার ঘোষণা দেওয়ার অনুমতি দিলে তা সোশালিস্ট পার্টির সাংসদদের অধিকারকে ক্ষুণ্ণ করবে বলেও আদালতের রায়ে বহাল হয়েছে।

এর আগে স্বাধনিতার প্রশ্নে রবিবারে অনুষ্ঠিত গণভোটকেও বেআইনি আখ্যা দিয়েছিলো আদালত। সেবার স্পেনের সরকারের তরফ থেকেই গণভোটকে চ্যালেঞ্জ করে রিট করা করা হয়েছিলো। কাতালুনিয়ার ২০১৫ সালের নির্বাচনে ১৩ শতাংশ ভোট পায় সোশালিস্ট পার্টি। ১৩৫ আসন বিশিষ্ট পার্লামেন্টে তাদের রয়েছে ১৩ সদস্য। কাতালুনিয়ার কর্মকর্তারা গণভোটে স্বাধীনতার পক্ষে প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে দাবি করলেও এখনও পর্যন্ত ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেনি।

গণভোটে ৪২ শতাংশ মানুষ ভোট দিয়েছে বলে হিসাব করা হয়েছে। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালুনিয়া সোমবারই স্পেন থেকে আলাদা হতে স্বাধীনতা ঘোষণার উদ্যোগ নেবে বলে ৪ অক্টোবরে জানান অঞ্চলটির এক সরকারি কর্মকর্তা। তিনি জানিয়েছিলেন, আঞ্চলিক পার্লামেন্টের নিয়ন্ত্রক স্বাধীনতাপন্থি দলগুলো ওইদিন স্বাধীনতা ঘোষণা করা নিয়ে একটি বিতর্ক ও ভোট অনুষ্ঠানের আহ্বান করেছে। এ ভোটের পরই স্বাধীনতা ঘোষণা করা হবে। তার এ বক্তব্যের পরই স্পেনের সাংবিধানিক আদালত এ প্রচেষ্টা রুখে দাঁড়াল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আদালতে আটকে গেল কাতালুনিয়ার স্বাধীনতার উদ্যোগ

আপডেট সময় ০৪:২২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭