ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেতানিয়াহুর কার্যালয় ঘেরাও করল বিক্ষোভকারীরা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

জেরুজালেমে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা। তার পদত্যাগ, নতুন নির্বাচন এবং গাজায় আটক ইসরাইলি বন্দিদের ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে বিনিময়ের চুক্তি দাবি করছে। খবর আল-জাজিরার

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, কয়েক ডজন বিক্ষোভকারী মাটিতে বসে ভবনের প্রবেশপথ বন্ধ করে রেখেছেন। সেইসঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়াতে রোববার ইসরাইলি বিমান হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান বেইত লাহিয়ার কয়েকটি আবাসিক ভবন এবং বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দখলদার বাহিনী জানতো যে এই ভবনগুলোতে কয়েক ডজন বাস্তুচ্যুত বেসামরিক মানুষ, মূলত নারী ও শিশুরা অবস্থান করছেন। যারা তাদের নিজ নিজ এলাকা থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছে।

গাজার মেডিকেল সূত্র জানায়, রোববার বেইত লাহিয়ার প্রজেক্ট এলাকায় একটি পাঁচতলা ভবন লক্ষ্য করে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে প্রায় ৫০ জন নিহত এবং আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

প্রসঙ্গত, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৮৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর লেবাননে নিহত হয়েছে প্রায় সাড়ে তিন হাজার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নেতানিয়াহুর কার্যালয় ঘেরাও করল বিক্ষোভকারীরা

আপডেট সময় ০৬:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪