ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল

আকাশ বিনোদন ডেস্ক :

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০) আহত হয়েছেন। একই সঙ্গে তার হাইয়েজ গাড়ির চালকসহ আরও ৯ জন আহত হয়।

আজ শনিবার (১৬ নভেম্বর) সাড়ে ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রুবেলসহ তার সফর সঙ্গী ভোলার চরফ্যাশন উপজেলার আমেনাবাদ গ্রামের মো.মিন্টুর ছেলে মো.কবির (২৪), একই গ্রামের ওমর ফারুক (৪০) ও ঢাকার কেরানীগঞ্জের জিনজারা আমিরাবাদের মমেন খানের ছেলে সাইফুল ইসলাম (৪২) মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি হাইয়েজ যোগে বরগুনার আমতলী যাচ্ছিলেন ঢাকাই সিনেমার নায়ক রুবেল ও তার শিক্ষার্থীরা। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নামক এলাকায় আসলে অপরদিক থেকে আসা গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের গাড়িটিকে চাপ দেয়। এসময় রুবেলসহ সবার জীবন রক্ষার্থে গাড়িটি রাস্তার পাশে খাদে নামিয়ে দিলে গাছের সাথে ধাক্কা লাগে এবং গাড়িটির সামনের বেশ কিছু অংশ ভেঙে চুরমার হয়ে যায়। এতে গাড়িতে থাকা রুবেল ও তার সফর সঙ্গী ৮ শিক্ষার্থীসহ চালক আহত হন। পরে ২৫০ শয্যা মাদারীপুর জেলা হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে যায়।

নায়ক রুবেলের শিক্ষার্থী আহত সাইফুল ইসলাম জানান, সামনের দিক থেকে একটি যাত্রীবাহী বাস অপর একটি গাড়িকে ওভারটেক করে দ্রুত গতিতে আসছিল। এসময় আমাদের চালক নিজেদের বাঁচাতে গাড়িটি খাদে নামালে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা ১০ জনই আহত হন।

মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান জানান, চিত্রনায়ক রুবেলের গাড়িটি রাস্তার পাশে একটা গাছের সাথে ধাক্কা লেগে তারা আহত হয়েছেন। মাদারীপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল

আপডেট সময় ০৯:৪৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪