ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অভিষেক-ঐশ্বরিয়া কখনোই আলাদা হতে পারেন না: নিখিল

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের দাম্পত্য কলহ নিয়ে এখন আলোচনা তুঙ্গে। এই আলোচনার মাঝেই গোপন এক তথ্য দিলেন পরিচালক ও অভিনেতা নিখিল দ্বিবেদী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিখিল জানান, দুজনের ডিভোর্সের খবর একেবারে মিথ্যা। তারা দুজন কখনোই আলাদা হতে পারেন না।

দীর্ঘদিন ধরেই বচ্চন পরিবারের ঘনিষ্ঠ পরিচালক নিখিল। অমিতাভ, জয়া, শ্বেতা সবাই খুবই স্নেহ করেন এ নির্মাতাকে। নিয়মিত বচ্চন বাংলোতেও যাওয়া আসা রয়েছে নিখিলের। সেই সূত্রেই পরিচালক বলেছেন, ‘আজ পর্যন্ত ঐশ্বরিয়া ও অভিষেককে আলাদা থাকতে দেখিনি। দুজনেই খুব সুন্দরভাবে সংসার করছে। দুজনেই খুবই দায়িত্বশীল। তাই যা রটেছে তা মোটেই সত্যি নয়’।

এদিকে বলিউড পাড়ার গুঞ্জনে শোনা যাচ্ছে, ঐশ্বরিয়া-অভিষেকের বিবাহ বিচ্ছেদ নাকি সময়ের ব্যাপার মাত্র! এরই মধ্য়ে নাকি আইনজীবীর সঙ্গে দুজনেই সাক্ষাৎ করেছেন। তবে গুঞ্জনে বিভিন্ন ধরনের কথা ছড়ালেও, বিচ্ছেদের ব্য়াপারে এখনো মুখ খোলেননি ঐশ্বরিয়া। শুধু তাই নয় এসব নিয়ে কেউ প্রশ্ন তারা সুকৌশলে এড়িয়ে যান। অন্যদিকে সংসার ভাঙার গুঞ্জনের মাঝে জুটি হিসেবে নাকি নতুন একটি সিনেমায় ঐশ্বরিয়া ও অভিষেক চুক্তিবদ্ধ হয়েছেন।

অভিষেক-ঐশ্বরিয়ার সংসারের কলহের খবর নতুন নয়। বচ্চন পরিবারের সম্পত্তিভাগের কারণেই বিবাদের সূত্রপাত হয়েছিল। তবে সাম্প্রতিক গুঞ্জন, তারকা দম্পতির সম্পর্কের মধ্যে নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। বলিউড নায়িকা নিমরত কৌরের সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠতার কারণেই অশান্তি শুরু হয়। একথা দ্রুত ছড়িয়ে পড়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। কেউ কেউ বলেছেন, নিমরতই নাকি ঐশ্বরিয়ার কাছ থেকে অভিষেককে দূরে সরিয়ে নিয়েছেন। তবে এ গুঞ্জন নিয়ে অভিষেক বা নিমরত দুজনের কেউ মুখ না খুলছেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিষেক-ঐশ্বরিয়া কখনোই আলাদা হতে পারেন না: নিখিল

আপডেট সময় ০৯:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪