ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০ দেশে মুক্তি পেল শাকিবের ‘দরদ’

আকাশ বিনোদন ডেস্ক :

দেশজুড়ে ‘তুফানে’র মাধ্যমে ঝড় তোলার পর মুক্তি পেয়েছে পর ঢালিউড কিং শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র ‘দরদ’। শুক্রবার (১৫ নভেম্বর) থেকে দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্রটি দেখা যাবে। তবে, ‘দরদ’ শুধু বাংলাদেশেই নয়, একযোগে ২০ টি দেশেও মুক্তি পাচ্ছে ছবিটি।

মুক্তির দু’দিন আগেই মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়। ‘ঈদ ছাড়া ১০০ হলে দেশেই মুক্তি পাচ্ছে দরদ বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। তিনি বলেন, ইতোমধ্যে ৮৪টি হল চূড়ান্ত হয়ে গেছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবেন না।’

এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমেও কথা বলেন তিনি। অনন্য মামুনের কথায়, ‘খুব ভালো প্রতিক্রিয়া। পরপর শো হাউজফুল হচ্ছে। শুক্রবারের সব শো ইতোমধ্যে হাউজফুল হয়ে গেছে। আশা করছি, সিনেমাটি নতুন নজির গড়বে।’

জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শুক্রবার থেকে দৈনিক ২২টি শো চলবে দরদ’র। এছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও চলছে ‘দরদ’। বগুড়ার মধুবন ও চট্টগ্রামের সুগন্ধার মতো সিঙ্গেল স্ক্রিনের হলেও চলছে ছবিটি।

এদিকে অগ্রীম টিকিট বিক্রি প্রসঙ্গে হল মালিকরা জানান, ওপেনিং ডে’র রেসপন্স সন্তোষজনক।

উল্লেখ্য, রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ছবি ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে। যা অনলাইনে সিনেপ্রেমীদের মুগ্ধ করে। এ কারণে অধিকাংশ দর্শকই ‘দরদ’ দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২০ দেশে মুক্তি পেল শাকিবের ‘দরদ’

আপডেট সময় ০৭:২৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪