ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

দখলদার ইসরায়েলের দক্ষিণ হাইফায় যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে আবারও হামলা হয়েছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হাইফা ও তেল আবিবের মাঝামাঝি সিজারিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর বাসভবনে এ নিয়ে কয়েক দফা হামলা হলো। ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু এখন ড্রোন হামলার ভয়ে সাধারণত তার দপ্তরের নিচে গভীরে একটি সুরক্ষিত কক্ষে অবস্থান করেন।

এর আগে, গতমাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোনের আঘাতের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে তেল আবিব। এক বিবৃতিতে বলা হয়, ‘সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনের শয়নকক্ষে একটি ড্রোন আঘাত হেনেছে। প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সেখানে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও ঐ হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আবারও নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা

আপডেট সময় ০৫:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪