ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কপিলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, জানালেন সালমান

আকাশ বিনোদন ডেস্ক :

জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘কপিল শর্মা শো’-এ রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করা ইস্যুতে তোলপাড় বিনোদন জগৎ।

‘একলা চলো’র মতো গভীর ও জনপ্রিয় রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে কপিলের শোয়ের বিরুদ্ধে। বিতর্কের নেপথ্যে মূল কাণ্ডারি ক্রুষ্ণা অভিষেক ‘দায়সারা’ ক্ষমা চাইলেও নেটিজেনরা থেমে যাননি। উপরন্তু আইনি বিপাকে পড়তে হয়েছে কপিল শর্মা এবং তার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’কে। নাম জড়িয়েছে সালমান খানেরও।

একেই লাগাতার প্রাণনাশের হুমকি, তার মাঝেই রবীন্দ্রনাথকে অবমাননা বিতর্কে নাম জড়ানো, পরিস্থিতি এমন পর্যায়ে যে শেষমেশ মুখ খুলতে বাধ্য হলো সালমানের টিম।

বেশ কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ সালমান খানের প্রযোজনা সংস্থার সঙ্গে জড়িত। কারও দাবি ছিল, সালমানের প্রযোজনায় তৈরি হয় এই শো।

এবার বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের পক্ষ থেকে আইনি নোটিস পাঠাতেই নড়েচড়ে বসল সালমানের টিম। শোনা গেছে, ভাইজানের প্রযোজনা সংস্থাতেও নাকি একটি আইনি চিঠি গিয়েছে। সেকথা রটতেই সালমান খানের টিম মুখ খুলল।

গতকাল বুধবার বলিউড সুপারস্টারের পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানেই সাফ জানানো হয়েছে, “তিনি বা তার প্রযোজনা সংস্থা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের সঙ্গে যুক্ত নন।”

এর আগে টলিপর্দায় যখন এই শো দেখা যেত, তখন সালমানের প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হত। কিন্তু বর্তমানে তা নেটফ্লিক্সের অধীনে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার অভিযোগে তার নাম জড়াতেই সালমান খানের টিমের পক্ষ থেকে জবাব এলো।

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে কৌতুক করার সময় রবীন্দ্রনাথের লেখা ‘একলা চলো রে’ গানটি নিয়ে অশালীন ঠাট্টা করা হয়। যে কৌতুকে হেসে গড়িয়ে পড়তে দেখা যায় খ্যাতনামা অভিনেত্রী কাজলকেও। সেই পর্বটি দেখে বিরক্ত হন কবি শ্রীজত বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের গান নিয়ে এ ধরনের ঠাট্টা করার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানান তিনি। প্রয়োজনে আইনি পদক্ষের নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। শ্রীজাতকে সমর্থন করেন পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তসহ আরও অনেকেই। যদিও আইনি পদক্ষেপ এখনও তিনি শুরু করেননি বলে জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কপিলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, জানালেন সালমান

আপডেট সময় ০৯:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪