ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আমাদের বন্ধুত্ব দেখে লোকজনের জ্বলছে

আকাশ বিনোদন ডেস্ক :

বেশ কয়েক মাস ধরেই বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের সংসার ভাঙার গুঞ্জন উড়ছে। এ নিয়ে টুঁ-শব্দও করেননি তারা। কিছুদিন আগে খবর চাউর হয়, বলিউড অভিনেত্রী নিমরত কৌরের কারণে ঐশ্বরিয়ার সংসারে ভাঙন দেখা দিয়েছে। এরপর জল্পনা আরও বাড়তে থাকে। কিন্তু এই অভিযোগ ইঙ্গিতপূর্ণভাবে অস্বীকার করেন ‘দসভি’খ্যাত এই অভিনেত্রী।

নিমরত কৌর পরকীয়া সম্পর্কে জড়ানোর অভিযোগ অস্বীকার করলেও থেমে নেই চর্চা। এরই মাঝে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন নিমরত। ইঙ্গিতপূর্ণ এই ভিডিও নিয়ে আরও জোরালো হয়েছে নিমরত চর্চা। এ ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

নিমরতের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সোফার ওপরে বসা একটি বিড়াল, এ সোফার সামনে বসে হাত নাড়িয়ে কথা বলছেন বলিউড অভিনেত্রী নিমরত কৌর। মূলত, তিনি ঠোঁট মেলাচ্ছেন পাঞ্জাবি ভাষার একটি কণ্ঠের সঙ্গে। যার বাংলা তরজমা— ‘আমাদের আসল বন্ধুত্ব দেখে লোকজনের জ্বলছে বা হিংসা করছে। বন্ধুত্ব এমনই হওয়া উচিত, যাতে করে লোকজন সেটা দেখে হাঁ হয়ে যান।’

নিমরত এ ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘আমার আর কেসির (করম চাঁদ) বন্ধুত্বটা এরকম। এটি আপনি আপনার বয় ফ্রেন্ডকে ট্যাগ করুন।’

নিমরতের এই ভিডিও নিয়ে নানারকম মন্তব্য করছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকে বলছেন— অভিষেকের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারটি বোঝানোর জন্যই এই পথ বেছে নিয়েছেন নিমরত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের বন্ধুত্ব দেখে লোকজনের জ্বলছে

আপডেট সময় ০৯:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪