ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলকে নতুন হুমকি দিল ইরান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানে হামলার জন্য ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল সালামি।

তিনি বলেন, তোমাদেরকে (ইসরাইল) কঠিন শাস্তি দেওয়া হবে। প্রতিশোধের জন্য অপেক্ষা করো। বৃহস্পতিবার ‘নাসরাল্লাহ’ নামে একটি যুদ্ধ মহড়ায় বক্তব্য রাখার সময় তিনি এ হুমকি দেন।

সালামি আরও বলেন, আমরা শেষ পর্যন্ত লড়াই করবো এবং মুসলিমদের ওপর তোমাদের আধিপত্য বিস্তার করতে দেব না।

মেজর জেনারেল সালামি বলেন, মুসলমানদের ছাড় দিতে, তাদের ওপর আধিপত্য বিস্তার করতে, তাদের ভূমি দখল করতে এবং তাদের ধর্মীয় পরিচয় লুণ্ঠন করতে ইসরাইলি সরকারকে সহায়তা করার জন্য সমস্ত মিথ্যা শক্তি উঠেপড়ে লেগেছে। কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মুসলমানরা কখনো আত্মসমর্পণ করে না।

তিনি বলেন, এ অঞ্চলের প্রতিরোধ যোদ্ধারা প্রতিশোধ নিচ্ছে। তারা দৃঢ় ও ঐক্যবদ্ধ অবস্থান করছে এবং প্রতিদিন শত্রুর ওপর অপূরণীয় আঘাত হানছে।

সম্প্রতি হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধে ইসরাইলে হামলা করেছিল ইরান। পরে ইসরাইল ফের ইরানে হামলা করে। এবার ইরান সেই হামলার প্রতিশোধ নেওয়ার কথা বলছে। তবে কবে প্রতিশোধ নেবে এ ব্যাপারে কিছু জানায়নি দেশটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলকে নতুন হুমকি দিল ইরান

আপডেট সময় ০৬:৫৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪