ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাভারে আগুনে পুড়েছে পোশাকের গোডাউন, অসুস্থ মালিক হাসপাতালে

আকাশ জাতীয় ডেস্ক :

সাভারে একটি তৈরি পোশাকের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ জানিয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন মজিদপুর রোডে ইসলামিয়া ডেন্টাল অ্যান্ড চক্ষু হাসপাতালের একটি ভবনের তিনতলায় শামীম এন্টারপ্রাইজের গোডাউনে এ ঘটনা ঘটে।

গোডাউন সম্পর্কে মালিকের স্বজন মাসুম মিয়া জানান, ওই গোডাউনে তৈরি পোশাক কিনে মজুত করতেন তিনি। আগুন লাগা দেখে গোডাউনের মালিক শামীম স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। তিনি এখন হাসপাতালে রয়েছেন। প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১২টার দিকে ওই ভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার ফাইটাররা। ওই ভবনের কবিরের মালিকানাধীন অংশের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। তদন্ত করে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাভারে আগুনে পুড়েছে পোশাকের গোডাউন, অসুস্থ মালিক হাসপাতালে

আপডেট সময় ১০:৩৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪