ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে আহত শাকিব খান, নেওয়া হয় হাসপাতালে

আকাশ বিনোদন ডেস্ক :

শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সেখানে তার ‘বরবাদ’ সিনেমার শুটিং চলছে। সেই সিনেমার শুটিং চলাকালে দরজায় আঘাত পেয়েছেন তিনি।

তার চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে বলে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মেহেদী হাসান।

মেহেদী হাসান জানান, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন।

জানা যায়, মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে চলছে ‘বরবাদ’ ছবির শুটিং। সেখানেই শুটিংয়ের সময় আঘাত পেলেন শাকিব।

কীভাবে আঘাত পেয়েছেন শাকিব, সেটা জানিয়ে সিনেমার পরিচালক মেহেদী হাসান বলেছেন, ‘আমাদের একটি দৃশ্য ছিল, দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। প্রয়োজনীয় সব ওষুধ দিয়েছেন।’

প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার শুটিংয়ে ফিরেছিলেন শাকিব খান। সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত শুটিং করেন তিনি।

প্রসঙ্গত, ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের নায়িকা ইধিকা পাল। এর আগে ‘প্রিয়তমা’ সিনেমাতেও এই জুটিকে দেখা যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতে আহত শাকিব খান, নেওয়া হয় হাসপাতালে

আপডেট সময় ১০:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪