ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

মোয়ার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক :

কুমিল্লার দেবিদ্বারে চিড়ার মোয়া দেওয়ার লোভ দেখিয়ে ঘরে নিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্তকে আটক করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আটক ব্যক্তির গৌতম দেবনাথ (৫১)। সে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নাথ বাড়ির মৃত নেপাল দেবনাথের ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি।

স্থানীয়রা জানায়, ৭ নভেম্বর শুক্রবার সকাল ১০ টার দিকে ৭ বছর বয়সী ওই শিশুটি খেলার জন্য প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পথে তাকে গৌতম দেবনাথ চিড়ার মোয়া দেবার লোভ দেখিয়ে ঘরে যেতে বলে। শিশুটি ঘরে যেতে না চাইলে গৌতম তাকে কোলে ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের কারণে তার রক্তক্ষরণ হয়। সে বাড়ি ফিরে তার মায়ের কাছে সব কিছু খুলে বলে। তার বাবা-মা তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি সেখানে ওসিসি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির মা জানান, আমার মেয়ে পাশের বাড়িতে খেলতে গেলে কাঠমিস্ত্রি গৌতম তাকে জোর করে খালি ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় তার স্ত্রী সন্তানেরা কেউ বাড়িতে ছিলনা। ওই পাষণ্ড আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমি তার কঠোর শাস্তি চাই।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহ জানান, শিশুটির পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করলে তার প্রেক্ষিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মোহাম্মদপুরের নিজ বাড়ি থেকে আসামি গৌতম দেবনাথকে আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দোষ স্বীকার করেছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। শিশুটির ডাক্তারি পরীক্ষা চলছে।

আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

মোয়ার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০৭:২৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪