ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন শুরুর আগেই এলোমেলো পরীর জীবন

আকাশ বিনোদন ডেস্ক :

নতুন জীবন শুরু না হতেই মিথ্যা অভিযোগে এলোমেলো অভিনেত্রী পরীমনির জীবন। তাড়া খেয়ে স্বামীর হাত ধরে দৌড়াতে হলো গর্ভবতী অভিনেত্রীকে।

পরীমনি-নূরের রসায়নে জমে ওঠা এমন থ্রিলারধর্মী গল্প রহস্য জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘণ্টা! পরীমনির সঙ্গে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’- এ জানা যাবে প্রদীপ-সুপ্তির রহস্য।

কিংকর আহসানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি; যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও আশরাফুল আলম শাওন। পুরো সিরিজটিতে থাকছে সাতটি পর্ব।

দীর্ঘদিন ধরেই পর্দায় ধরাছোঁয়ার বাইরে পরীমনি। মাতৃত্বকালীন ছুটি শেষ করেই ফেরেন শুটিংয়ে, ব্যস্ত হয়ে পড়েন ‘রঙিলা কিতাবে।’

পরীমনির দীর্ঘ বিরতির পর দর্শকরা মুখিয়ে আছেন নায়িকাকে দেখবেন বলে। দেখতে দেখতে সময়ও ঘনিয়ে এসেছে, ঘটতে চলেছে সেই প্রতীক্ষার অবসান। মাত্র ঘণ্টা কয়েক বাদেই এক সংগ্রামী গর্ভবতী নারীর চরিত্রে ধরা দেবেন পরীমনি। এখন দেখার বিষয়, দর্শকের কতটা মন জয় করতে পারেন এই নায়িকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নতুন শুরুর আগেই এলোমেলো পরীর জীবন

আপডেট সময় ১০:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪