ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

চলে গেলেন বিশ্বের প্রথম মিস ওয়ার্ল্ড হাকানসন

আকাশ বিনোদন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন ৯৫ বছর বয়সে মারা গেছেন। গত সোমবার (৪ নভেম্বর) ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান তিনি। তার পরিবার নিশ্চিত করেছে যে, তিনি বয়সজনিত কারণেই মারা গেছেন। মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। ১৯৫১ সালে লন্ডনে অনুষ্ঠিত উদ্বোধনী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মুকুট জিতে ইতিহাস গড়েছিলেন এ সুন্দরী।

সুইডেনে জন্মগ্রহণকারী কিকি হাকানসন মিস ওয়ার্ল্ড উত্তরাধিকারের সূচনা করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়ার্ল্ড প্রতিযোগিতার অফিসিয়াল পেজে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

অফিসিয়াল পোস্টে লেখা হয়েছে— আমরা কিকির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে আমাদের ভালোবাসা প্রেরণ করছি এবং আমরা প্রার্থনা করছি।’

তার ছেলে ক্রিস অ্যান্ডারসনও তার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে ‘হাস্যরস ও বুদ্ধির’ মেলবন্ধন বলে উল্লেখ করেন। এবং কিকিকে বর্ণনা করেন, ‘বাস্তব, দয়ালু, প্রেমময় এবং মজাদার’ হিসেবে। সঙ্গে তিনি আরও বলেন, ‘উষ্ণতা ও উদারতার জন্য যারা তাকে (কিকি হাকানসন) চিনতেন, তারা সবাই তাকে মনে রাখবেন।’

মিস ওয়ার্ল্ডের চেয়ারপারসন জুলিয়া মোরলে তার ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করে বলেন, ‘কিকি একজন সত্যিকারের অগ্রগামী ছিলেন এবং তাই এটি উপযুক্ত ছিল যে কিকি প্রথম মিস ওয়ার্ল্ড হিসাবে ইতিহাসে তার জায়গা পাবেন। আমরা অনন্তকাল ধরে প্রথম মিস ওয়ার্ল্ড, কেরস্টিন (কিকি) হাকানসনের স্মৃতি উদযাপন করব, যিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।’

কিকি হাকানসনের প্রয়াণ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জন্য একটি যুগের অবসান চিহ্নিত করে, তবে প্রথম বিজয়ী হিসাবে তার উত্তরাধিকার আগামী প্রজন্মের জন্য চিরস্থায়ী হবে। একজন পথিকৃৎ হিসাবে তিনি কেবল ভবিষ্যতের পেজেন্ট কুইনদের জন্য মঞ্চ তৈরি করেননি, বিশ্বব্যাপী সাংস্কৃতিক ল্যান্ডস্কেপেও একটি আইকনিক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

চলে গেলেন বিশ্বের প্রথম মিস ওয়ার্ল্ড হাকানসন

আপডেট সময় ০৯:৪৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪