ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চুরির অভিযোগে দুই যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর

আকাশ জাতীয় ডেস্ক :

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার দামোদরপুর ইউনিয়নের কান্তনগর বাজারে এঘটনা ঘটে। এর আগে, বটেরতল নামক এলাকায় মোটসাইকেল চুরির সময় তাদরকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেন উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

ঘটনার সময় প্রত্যক্ষদর্শীর মোবাইলে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটিতে অভিযুক্ত দুই যুবককে বেঁধে রাখা হয়। বেঁধে রাখা দুই যুবককে ঘিরে সেখানে ভিড় করেন স্থানীয় লোকজন। এসময় কাউকে তাদেরকে চর-থাপ্পর দিতে দেখা যায়। আবার উপস্থিত অনেকেই তাদেরকে মারধর করতে নিষেধ করছেন। পরে স্থানীয়রা ঘটনাটি ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে জানায়।

দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, মূলত মোটরসাইকেল চুরি নয়, ওই মোটরসাকেলে একটি ব্যাগে মোবাইল রাখা ছিলো। সেই মোবাইল চুরি করার সয় এলাকাবাসী ওই দুই যুবককে ধরে ফেলেন। পরে গ্রাম পুলিশের উপস্থিতিতে স্থানীয়দের অনুরোধে দুই চোরকে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।

ঘটনার বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, বিষয়টি সম্পর্কে কিছু জানি না। এরকম কোনও তথ্য পাইনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চুরির অভিযোগে দুই যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর

আপডেট সময় ০৬:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪