ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সেনা কর্মকর্তা পরিচয়ে তরুণীর সঙ্গে প্রেম, স্মার্টফোন নিয়ে পালালো প্রতারক

আকাশ জাতীয় ডেস্ক :

নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে এক তরুণীর সঙ্গে ফেসবুকে সম্পর্ক গড়েন আকাশ রহমান (২৫) নামের ওই যুবক।

পরে সরাসরি সাক্ষাৎ করতে গিয়ে কথা বলার বাহানায় ওই তরুণীর স্মার্টফোন নিয়ে উধাও হয়ে যান আকাশ। এ ঘটনায় ওই তরুণী থানায় মামলা দায়ের করেন।

সোমবার সকালে নেত্রকোনা মডেল থানা পুলিশ প্রতারক আকাশকে জেলা শহরের সাতপাই থেকে গ্রেফতার করেছে। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার মো. আকাশ রহমান জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকার মানিকধীর গ্রামের মো. আব্দুল হেলিমের ছেলে। আর ভুক্তভোগী তরুণীর বাড়ি জেলার দুর্গাপুর উপজেলায়।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন কথা বলার পর গত ২৭ অক্টোবর জেলা সদরের নেত্রকোনা- মোহনগঞ্জ সড়কে একটি রেস্টুরেন্টে তারা সাক্ষাৎ করেন। একপর্যায়ে নিজের মোবাইলে টাকা শেষ হয়ে গেছে বলে ওই তরুণীর স্মার্টফোন চেয়ে নেয় আকাশ। পরে নানা বাহানায় স্মার্টফোন নিয়ে উধাও হয়ে যায়। বিষয়টি পরিবারকে জানালে ওই তরুণীর বাবা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় গতকাল রোববার একটি মামলা দায়ের করেন।

মামলার পরপরই অভিযুক্তকে ধরতে অভিযানে নামে পুলিশ। সোমবার সকালে শহরের সাতপাই এলাকা থেকে আকাশকে গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণা করে নিয়ে যাওয়া ওই তরুণীর স্মার্টফোনটি উদ্ধার করা হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, গ্রেফতারের পর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের করমর্দনের ছবিটি এআই দিয়ে তৈরি

সেনা কর্মকর্তা পরিচয়ে তরুণীর সঙ্গে প্রেম, স্মার্টফোন নিয়ে পালালো প্রতারক

আপডেট সময় ১১:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪