ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪ আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে : শিল্পমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : জ্বালানিমন্ত্রী অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ দুই মামলায় সাবেক এমপি মমতাজের জামিন স্থগিত ১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে নিলুফা বেগম (৫৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ শান্ত (২৪) নামে এক যুবককে আটক করেছে।

সোমবার (৪ নভেম্বর) সকালে ফতুল্লা মডেল থানার গাবতলী হালিম মিস্ত্রীর ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত নিলুফা বেগম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নৈয়ার বাজারের মৃত গণি মিয়ার স্ত্রী। ফতুল্লা থানার গাবতলী নতুন বাজার হালিম মিস্ত্রীর বাড়িতে ভাড়া থাকতেন তিনি এবং স্থানীয় একটি গার্মেন্টসে কাটিং সেকশনে কাজ করতেন। আটককৃত শান্ত কুমিল্লা জেলার হোমনা থানার অনন্তপুর পশ্চিমপাড়ার শামীম মিয়ার ছেলে।

নিহত নিলুফা বেগমের ছেলে নাছির বলেন, হালিম মিস্ত্রীর বাড়িতে মা একাই ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে কাটিং সেকশনে শ্রমিক হিসেবে কাজ করতেন। সকালের দিকে মা রান্না ঘরে রান্না করার সময় দেখতে পান শান্ত তার হাতে থাকা লাঠি দিয়ে জানালার গ্লাস ভাংচুর করছে। এসময় মা বাধা দিলে শান্ত ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা লাঠি দিয়ে মায়ের মাথায় ও শরীরে আঘাত করে। এতে মা গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, কেন হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। আটক যুবক কেনো এবং কোন উদ্দেশ্য নিয়ে ওই বাসায় গিয়ে ভাংচুর করছিলো সে বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ। আটক শান্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সে মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল

নারায়ণগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৭:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪