ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সরকারি অর্থায়নে বিনামূল্যে হজযাত্রা বন্ধ হচ্ছে : ধর্ম উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

সরকারি টাকায় ফ্রি হজযাত্রা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার সকালে আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ২ দিনব্যাপী সুন্নাহ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করে।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, বিগত সময়ে অনেক কর্মকর্তা সরকারি টাকায় বিনামূল্যে হজযাত্রা করেছেন। এবার থেকে তা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সব নাগরিকদের যার যার ধর্ম পালনে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। বিভেদ কমিয়ে পারস্পরিক সম্মান-সম্প্রীতির আবহ তৈরির মাধ্যমে সবাই মিলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে ট্রাম্পের বক্তব্য বিব্রতকর উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমাদের দেশের অন্যান্য ধর্মের অনুসারীরা নিরাপদে আছেন। তাদের রাজনৈতিক-সামাজিক অধিকার নিশ্চিত করা হয়েছে। ধর্ম নিয়ে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুই দিনব্যাপী এ সম্মেলনে কুরআন ও হাদিসের পারস্পরিক সম্পর্ক, সুন্নাহর প্রমাণিকতার বিভিন্ন দিক, কুরআন হতে সুন্নাহর প্রমাণিকতা, শরিয়তের উৎস হিসেবে সুন্নাহ বিশ্লেষণে পর্যালোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সুন্নাহ সম্মেলনের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ মনজুরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফিলিস্তিনের ডেপুটি হেড অব মিশন জিয়াদ হামাদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান ও উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম মাহাবুব-উল-হক মজুমদার।

সম্মেলনে সারা দেশ থেকে দুই শতাধিক নিবন্ধিত অংশগ্রহণকারী বিভিন্ন সেশনে অংশগ্রহণ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের নীতিগত অনুমোদন

সরকারি অর্থায়নে বিনামূল্যে হজযাত্রা বন্ধ হচ্ছে : ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৭:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪