ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত শাহরুখ খান

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড কিং, কিং অফ রোমান্স শাহরুখ খান। যিনি প্রায় ৩২ বছর ধরে রাজত্ব করছেন বলিউডে। জায়গা করে নিয়েছেন পৃথিবীর কোটি কোটি ভক্তের মনে। আজ সেই শাহরুখ ভক্তদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিন। অন্য সব বছরের মতো এবারও এ দিন এক বার্ষিক ইভেন্ট হয়ে গেছে যেখানে অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন শাহরুখ। কারণ, আজ ২ নভেম্বর এসআরকে এর জন্মদিন বলে কথা, ৫৯ বছরে পা রাখলেন জনপ্রিয় এই সুপারস্টার।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলা হয়, মধ্যরাতেই ভক্তদের আবদার মেটাতে মন্নতের কালো জালে ঘেরা ছাদে মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি শার্ট, টুপি, রোদচশমায় দেখা গেল কিং খানকে। ছাদে দাঁড়িয়ে কখনও হাত নাড়ছেন, কখনও বা অনুরাগীদের উদ্দেশে হাওয়ায় চুমু ছুড়ে দিচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, শাহরুখের জন্মদিন পালন করতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছেন শাহরুখ-পত্নী গৌরী খান। সেই অনুষ্ঠানে ২৫০ জনেরও বেশি অতিথিকে নিমন্ত্রণ করেছেন তিনি।

তালিকায় রয়েছেন বলিপাড়ার নামজাদা তারকারা। শাহরুখের জন্মদিন পালন করতে নাকি খান পরিবার বাইরে বেরিয়েছিলেন বলে কানাঘুষো শোনা যায়। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরাও পড়েছে সেই ভিডিও।

‘স্নেহজালা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যায়, মধ্যরাতে বাড়ি ফিরছেন গৌরী এবং শাহরুখের কন্যা সুহানা খান। যদিও তারা দু’জনে আলাদা গাড়িতে ছিলেন।

প্রসঙ্গত, শাহরুখ খানের ক্যারিয়ার শুরু হয় ১৯৮০-এর দশকের শেষ দিকে টেলিভিশন সিরিয়াল ফৌজি এবং সার্কাস দিয়ে। তার বলিউডে অভিষেক হয় ১৯৯২ সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সর্বশেষ তাকে দেখা গেছে টাইগার ৩ চলচ্চিত্রে একটি ক্যামিও দৃশ্যে। এর আগে পাঠান, জাওয়ান, ডানকি দিয়ে পুরো ২০২৩ সাল টা নিজের করে নিয়েছিলেন এই অভিনেতা। শোনা যাচ্ছে সামনে মেয়ে সোহানার সাথে কিং নামের একটি চলচিত্র নিয়ে আবারও ফিরবেন শাহরুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত শাহরুখ খান

আপডেট সময় ০৯:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪