ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধিক্কারের শুনে বক্তৃতা থামাতে বাধ্য হলেন নেতানিয়াহু

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বিক্ষোভকারীদের ধিক্কারের মুখে বক্তৃতা থামাতে বাধ্য হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার জেরুজালেমে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে জেরুজালেমে এক স্মরণসভার আয়োজন করা হয়। সেখানেই বক্তব্য দিচ্ছিলেন নেতানিয়াহু। তবে ইসরায়েলি বিক্ষোভকারীদের ধিক্কারের মুখে বক্তব্য থামাতে বাধ্য হন তিনি।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায়- বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত দর্শকেরা চিৎকার শুরু করে। এতে পোডিয়ামে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন নেতানিয়াহু। তার বক্তব্যের মাঝখানে হট্টগোল শুরু করেন উপস্থিত জনসাধারণ। এ সময় কয়েকজন ব্যক্তি নেতানিয়াহুর উদ্দেশে বলেন, “আপনাকে ধিক্কার।”
এ সময় একজন বিক্ষোভকারী বারবার চিৎকার করে বলতে থাকেন, “আমার বাবাকে হত্যা করা হয়েছে।”

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুরুতে ওই স্মরণ অনুষ্ঠানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বক্তৃতার সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল না। কারণ, আশঙ্কা করা হচ্ছিল- নিহতদের স্বজনেরা ইসরায়েল সরকারের সমালোচনা করতে পারেন। তবে অনুষ্ঠানস্থলে বিক্ষোভের মুখে স্বজনদের বক্তব্যের সুযোগ দেওয়া হয়।

উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের ওই হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয়। আহত হয় দুই হাজারের বেশি মানুষ। ওই সময় ২০০ জনের বেশি মানুষকে জিম্মি নিয়ে যাওয়া হয়। এর মধ্যে প্রায় ১০০ জনকে এখনও গাজায় আটকে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধিক্কারের শুনে বক্তৃতা থামাতে বাধ্য হলেন নেতানিয়াহু

আপডেট সময় ০৫:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪