ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানে হামলার ‘অকল্পনীয়’ জবাব পাবে ইসরাইল

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরাইল। এতে দেশটির চার সেনা সদস্য নিহত হয়েছেন। যার প্রেক্ষিতেই এবার পাল্টা হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

ইরানের মাটিতে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর হামলার কথা উল্লেখ করে আইআরজিসি প্রধান সেনাপ্রধান কমান্ডার মেজর জেনারেল আবদোলরহিম মুসাভির কাছে একটি চিঠি লেখেন। যেখানে ইসরাইলি অপরাধের পরিণতি দখলদারদের জন্য অকল্পনীয় হবে বলে মন্তব্য করেন তিনি।।

চিঠিতে সালামি ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনে ৪ সেনা সদস্যের শহিদ হওয়ায় মুসাভির প্রতি সমবেদনা জানান। বলেন, ‘আমি আপনাদের, সাহসী সেনা কমান্ডার ও স্টাফদের পাশাপাশি শহীদদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।’

এছাড়া চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ইহুদিবাদী শিশু-হত্যাকারী সরকারের অবৈধ পদক্ষেপ ইরানের বিমান প্রতিরক্ষা প্রস্তুতির কারণে ব্যর্থ হয়েছে। যা যুদ্ধক্ষেত্রে তেল আবিবের ভুল হিসাব এবং অসহায়ত্বের বিষয়টি ফুটিয়ে তুলেছে।

এর আগে, শনিবার এক বিবৃতিতে ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটি জানিয়েছিল, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ইসরাইলি হামলার মোকাবিলা করেছে। তবে কিছু সাইটে সীমিত ক্ষতি হয়েছে, যার মাত্রা তদন্ত করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানে হামলার ‘অকল্পনীয়’ জবাব পাবে ইসরাইল

আপডেট সময় ০১:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪