ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যাংকে যাওয়ার ঝামেলা ছাড়াই ঘরে বসে জমা দেওয়া যাবে আয়কর : প্রধান উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

ব্যাংক অথবা আয়কর অফিসে গিয়ে আয়কর জমা দেওয়ার পরিবর্তে ঘরে বসে আয়কর জমা দেওয়ার ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ভিডিও বার্তায় তিনি বলেন, আপনাদের দেয়া করা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই এই আয়কর কোনো ঝামেলাবিহীনভাবে দেওয়ার জন্য আমরা ঘরে বসে আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি।

এক্ষেত্রে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর শহরের সকল কর্মকর্তা ও কর্মচারী, সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর ও বেশকিছু বহুজাতিক কোম্পানিকে অনলাইনে আয়কর জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, দেশের অন্যান্য সকলকে অনলাইনে আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে।

কোন প্রতিষ্ঠান বা কোন ব্যক্তি কত বেশি আয়কর অনলাইনে জমা দিবে তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কারের ব্যবস্থা করা হবে। এজন্য জেলায় জেলায় প্রতিযোগিতা তৈরি করার আহ্বানও জানিয়েছেন তিনি। এছাড়া, অনলাইনে আয়কর জমা দিতে করদাতাদের সাহায্য করার জন্য তরুণ-তরুণীদের প্রতি আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্যাংকে যাওয়ার ঝামেলা ছাড়াই ঘরে বসে জমা দেওয়া যাবে আয়কর : প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০১:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪