ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আওয়ামী লীগের খুনের নেশা চেপে বসেছিল : শামীম সাঈদী

আকাশ জাতীয় ডেস্ক :

জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজ ছেলে শামীম বিন সাঈদী বলেছেন, আওয়ামী লীগ একাত্তরের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছিল ঠিকই, কিন্তু ক্ষমতায় আসার পরে তাদের খুনের নেশা চেপে বসেছিল।

রবিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শামীম সাঈদী বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ৫ আগস্টের জন্ম হয়েছে।

এতে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহরাব হোসেন। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার হোসেন।

জনসমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হারিজ মোল্লা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এনায়েত হোসেন, জেলা শিবিরের সাবেক সভাপতি ফরিদুল হুদাসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ও শিবিরের কয়েক হাজার নেতাকর্মী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

আওয়ামী লীগের খুনের নেশা চেপে বসেছিল : শামীম সাঈদী

আপডেট সময় ১১:৫৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪