ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথমবারের মতো ইসরাইলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ হিজবুল্লাহর

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

প্রথমবারের মতো উত্তর ইসরাইলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরাইলে হামলা চালাচ্ছে ইরানপন্থি গোষ্ঠীটি। হিজবুল্লাহর আক্রমণের ভয়ে ইসরাইলের উত্তর সীমান্ত থেকে কমপক্ষে ৬০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।

এবার ইরানের মাটিতে বিমান হামলা চালানোর পর ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হিজবুল্লাহ। এতোদিন লেবাননের হামলার আগে সতর্কবার্তা পাঠাতো ইসরাইলি সামরিক বাহিনী। অনেক সময় সেটাও নীতি মেনে করা হয়নি। এবার আক্রমণ সম্পর্কে ইসরাইলের বাসিন্দাদের জন্য নির্দেশনা দিল হিজবুল্লাহ।

রোববার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এক মিনিটের ভিডিওটি উত্তর ইসরাইলের বাসিন্দাদের প্রথম জোরপূর্বক সরিয়ে নেওয়ার আদেশ। এই সতর্কতা লেবাননের সীমান্ত থেকে ৩ কিমি থেকে ২২ কিমি পর্যন্ত ইসরাইলের উত্তর অংশে অবস্থিত ২৫টি বসতি অঞ্চলের জন্য। বলা হচ্ছে, এই এলাকায় প্রায় ২ লাখ ইসরাইলি নাগরিকের বাস।

এই সতর্কবার্তা ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে এই নতুন উত্তেজনার আরেকটি স্তর হিসেবে দেখা হচ্ছে।

গত শুক্রবার হিজবুল্লাহ বলেছে, ২৪ ঘন্টা সময়ের মধ্যে ৪৮টি অপারেশনসহ ইসরাইলি সামরিক বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক অভিযান পরিচালনা করেছে তারা। গত সপ্তাহে উত্তর ইসরাইলে রকেট এবং ড্রোন আক্রমণও করেছে গোষ্ঠীটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রথমবারের মতো ইসরাইলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ হিজবুল্লাহর

আপডেট সময় ১২:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪