ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির আত্মহত্যা, কারারক্ষী বরখাস্ত

আকাশ জাতীয় ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে জুয়েল নামে এক হাজতি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

নিহত মো. জুয়েল (৩৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আবু চান মিয়ার ছেলে। তিনি ২০২০ সালে স্ত্রীকে হত্যার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ জানান, জুয়েল তার স্ত্রীকে হত্যা মামলায় বিচারাধীন ছিলেন। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। তাকে কারাগারের সেলে রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাতে সে সেলের গ্রিলের রডে গামছা প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ অবস্থায় কারারক্ষীরা দেখে কারা হাসপাতালের চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করেন। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্তভাবে মৃত ঘোষণা করা হয়।

তিনি জানান, এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিপন বড়ুয়া নামের এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া প্রধান কারারক্ষী আব্দুর রশিদ ও সহকারী কারারক্ষী উত্তম কান্তি বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির আত্মহত্যা, কারারক্ষী বরখাস্ত

আপডেট সময় ০৯:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪