ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টারজান তারকা রন এলি মারা গেছেন

আকাশ বিনোদন ডেস্ক :

টারজান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলি মারা গেছেন। ষাটের দশকে টেলিভিশন শোতে টারজান চরিত্রে অভিনয় করে সর্বাধিক পরিচিতি লাভ করেন তিনি। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৮৬ বছর।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

রন এলির মেয়ে কার্স্টেন ক্যাসেল এলি একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, ‘পৃথিবী সর্বকালের সেরা একজন মানুষকে হারিয়েছে এবং আমি আমার বাবাকে হারিয়েছি।’

মূলত ১৯৬৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি টেলিভিশন নেটওয়ার্কে টারজান সম্প্রচারিত হয়েছিল। এই সময়ে অভিনেতার বেশ কয়েকটি হাড় ভেঙে গিয়েছিল এবং তার নিজের স্টান্ট করার সময় তাকে পশুদের দ্বারা আক্রমণ করা হয়েছিল বলে জানা গেছে।

২০০১ সালে অভিনয় থেকে অবসর নেওয়ার পর এলি লেখালেখি শুরু করেন এবং দুটি রহস্য উপন্যাস প্রকাশ করেন।

রন এলি ১৯৮০ এর দশকে ক্রুজ শিপ-ভিত্তিক কমেডি ‘দ্য লাভ বোট’ এবং তারকা অভিনেত্রী লিন্ডা কার্টারের সঙ্গে ‘ওয়ান্ডার ওম্যান’সহ অন্যান্য জনপ্রিয় টেলিভিশন প্রোগ্রামগুলোতে অভিনয় করেন।

১৯৩৮ সালে টেক্সাসে জন্মগ্রহণ করেন রন এলি। ১৯৫৯ সালে স্কুলের বান্ধবীকে বিয়ে করলেও দুই বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়।

১৯৮০ এর দশকের শুরুর দিকে মিস আমেরিকা প্রতিযোগিতার উপস্থাপনা করেন তিনি। সেই সময় তার স্ত্রী ভ্যালেরির সঙ্গে সাক্ষাৎ হয়। এই দম্পতির তিন সন্তান রয়েছে।

এলি ২৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় লস আলামোসে তার বাড়িতে মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টারজান তারকা রন এলি মারা গেছেন

আপডেট সময় ১০:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪