ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

আকাশ জাতীয় ডেস্ক :

এবছর সরকারি খরচে কেউ হজে যাবে না। কেবল হজ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা যাবেন। কিন্তু অন্য কাউকে সরকারি খরচে হজে পাঠানো হচ্ছে না। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। হজের ব্যয় যতটা সম্ভব কমানো হবে। হজ প্যাকেজ এই মাসের শেষের দিকে ঘোষণা করা হবে। সেখানে আপনারা দেখতে পাবেন ব্যয় কতা কমানো হলো।

রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতি কী বলেছেন এর প্রেক্ষিতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছে এবং এ লক্ষ্যে আন্দোলন হচ্ছে। আবার একটি রাজনৈতিকদল রাষ্টপ্রতির পদত্যাগের কারণে সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতে পারে এমন কথা বলছে। আবার তাদের নেতাদের মধ্যে এ বিষয়ে মত-ভিন্নতা রয়েছে। এসব বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হচ্ছে। আশা করি রাজনৈতিকদলের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে আমরা মতৈক্যে পৌঁছাতে পারব।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

আপডেট সময় ১০:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪