ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

ছাত্রলীগের প্রচার-প্রসার আইনত নিষিদ্ধ : মাহফুজ আলম

আকাশ জাতীয় ডেস্ক :

‘ছাত্রলীগের প্রচার-প্রসারে আইনগত ব্যারিয়ার রয়েছে’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। বৃহস্পতিবার রাতে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ছাত্রলীগের প্রচার-প্রসার আইনত নিষিদ্ধ জানিয়ে মাহফুজ আলম বলেন, ‘ছাত্রলীগ এখন আইনত নিষিদ্ধ একটি সংগঠন। ছাত্রলীগের প্রচার-প্রসার এসব বিষয়ে আইনগত ব্যারিয়ার রয়েছে। যারা সংবাদ মাধ্যমে এতদিন কাজ করছেন তারা বিষয়টি জানবেন। এই দিকটা খেয়াল রাখবেন যাতে সন্ত্রাসী সংগঠনের প্রচারে আপনারা ভূমিকা না রাখেন।’

তিনি আরও বলেন, ‘আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই দু-একটা সংবাদ মাধ্যমে হামলার বিষয়ে অ্যাপ্রিহেনশন (আশঙ্কা) রয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে শুনেছি, উনারা একটা বিবৃতিও ইস্যু করেছে।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সংবাদ মাধ্যমের ওপর কোনরকম আঘাত বা ফ্রিডম অব প্রেসের ওপর কোন ধরনের আঘাত এই সরকার বরদাশত করবে না। যেকোনো কোয়ার্টার থেকে এরকম আঘাত আসার সম্ভাবনা থাকে, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

ছাত্রলীগের প্রচার-প্রসার আইনত নিষিদ্ধ : মাহফুজ আলম

আপডেট সময় ১০:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪