ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঘরে প্রবেশ করে গৃহবধূকে নির্যাতন, স্কুলের কর্মচারী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক :

বগুড়ার সারিয়াকান্দিতে এক গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের অভিযোগে বিক্ষুব্ধ জনতা স্থানীয় হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি বিপুল মিয়াকে (৩২) হাতেনাতে আটক করেছেন।

বুধবার রাতের ওই ঘটনার পর তাকে সারিয়াকান্দি থানা পুলিশে দেওয়া হয়েছে। ওই গৃহবধূ তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছেন।

বৃহস্পতিবার বিকালে ওসি জামিরুল ইসলাম জানান, দপ্তরিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্র জানায়, হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি বিপুল মিয়া সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হরিণা উত্তরপাড়া গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে। এক প্রতিবেশী কাজের জন্য বিভিন্ন স্থানে অবস্থান করেন। এ সুযোগে বিপুল মিয়া তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছেন।

সম্প্রতি স্বামী বাড়িতে না থাকায় বিপুল শয়ন ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করেন। সংসার নষ্ট ও সম্মানের ভয়ে গৃহবধূ ধর্ষণের কথা গোপন রাখেন। গত ২১ আগস্ট স্বামী বাড়িতে না থাকায় বিপুল রাত ১১টার দিকে ঘরে ঢুকে ভয় দেখিয়ে আবারও ধর্ষণ করলে গৃহবধূ বাধ্য হয়ে শ্বশুরকে জানান।

এ অবস্থায় দপ্তরি বিপুল মিয়া গত ২৩ অক্টোবর রাত ৯টার দিকে কৌশলে ঘরে ঢুকে মুখ চেপে ধরে আবারও ধর্ষণ করলে গৃহবধূর চিৎকারে শ্বশুর ও আশপাশের লোকজন ছুটে আসেন। তখন বিপুল পালানোর চেষ্টা করলে জনগণ তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে সোপর্দ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘরে প্রবেশ করে গৃহবধূকে নির্যাতন, স্কুলের কর্মচারী গ্রেফতার

আপডেট সময় ০৭:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪