ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে ছাত্রলীগ নেতা আটক করেছে এলাকাবাসী

আকাশ জাতীয় ডেস্ক :

কুমিল্লার লালমাইয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে মেহেদী হাসান নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের রায়পুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী সেলিম হৃদয়ের ঘর থেকে তাকে আটক করা হয়।

আটক মেহেদী হাসান একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সদস্য।

রায়পুর গ্রামের বাসিন্দা আবদুল করিম বলেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের মালয়েশিয়া প্রবাসী সেলিম হৃদয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া করছে। গত সোমবার গভীর রাতে সে গোপনে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে। মঙ্গলবার বিকালে প্রবাসীর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে গ্রামবাসীকে নিয়ে তল্লাশী করে। ওই সময় ছাত্রলীগ নেতা মেহেদীকে প্রবাসীর স্ত্রীর খাটের নিচে শুয়ে থাকা অবস্থায় উত্তম মধ্যম দেয় এলাকাবাসী।

বুধবার রাতে খবর পেয়ে লালমাই থানা পুলিশের একটি টিম প্রবাসীর ঘরে আটক অবস্থায় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ও পরকীয়া প্রেমিকাকে উদ্ধার করে।

প্রবাসীর স্ত্রী বলেন, আমার কোলে এক বছর বয়সি কন্যা সন্তান রয়েছে। মেহেদী হাসান আমার কাছে টাকার জন্য এসেছিল। তার সঙ্গে আমার খারাপ কোন সম্পর্ক নেই। কিন্তু এলাকাবাসী তাকে অনৈতিক সম্পর্কের অভিযোগে দুইদিন আটক রেখে পুলিশে দিয়েছে।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মেহেদী হাসান নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ভুক্তভোগী নারীও পুলিশ হেফাজতে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে ছাত্রলীগ নেতা আটক করেছে এলাকাবাসী

আপডেট সময় ০১:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪